স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর আল মনসুর শোয়াইব এই দণ্ডাদেশ প্রদান করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর আল মনসুর শোয়াইব জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক পিস ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে আগামীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




