ধুনটে পৃথক মামলায় ৪ জন গ্রেপ্তার

ধুনটে পৃথক মামলায় ৪ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়েরকৃত পৃথক মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার গ্রেপ্তারকৃত ব্যক্তিদের থানা হাজত থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- ধুনট উপজেলার সোনারগাঁ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে লিখন (৩০) ও রিপন (৩৩), একই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ফজর আলী (৫৬) এবং চান্দারপাড়া গ্রামের দুলালের ছেলে বিপ্লব (২১)।

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, বিভিন্ন মামলায় ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে।