ধুনটে গবাদি পশুর টিকাদান ও ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন

বগুড়ার ধুনটে গবাদি পশুর বিনামূল্যে পিপিআর টিকাদান এবং ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ধুনট উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর
বগুড়ার ধুনটে গবাদি পশুর বিনামূল্যে পিপিআর টিকাদান এবং ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ড: আব্দুস ছালাম। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে গবাদি পশুর বিনামূল্যে পিপিআর টিকাদান এবং ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৪টায় ধুনট উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব ভরণশাহী গ্রামে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: রেহানা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক কার্যক্রম চালু করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ড: আব্দুস ছালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধুনট উপজেলার ভেটেরিনারি সার্জন ডা: আব্দুল রাকিব।

উক্ত অনুষ্ঠানে বক্তারা গবাদি পশুর বিভিন্ন মারাত্মক রোগ প্রতিরোধ এবং খামারিদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত টিকাদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। খামারিদের গবাদি পশু রক্ষায় এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয় উক্ত অনুষ্ঠানে।

পরে খামারিদের গবাদি পশুদের বিনামূল্যে পিপিআর ভ্যাকসিন প্রদানসহ প্রয়োজনীয় ভেটেরিনারি চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় ৩ থেকে ১২ মাস বয়সী ছাগলকে টিকাদানের আওতায় আনার ওপর বিশেষ অগ্রাধিকার প্রদান করা হয়।