নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা: বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আবুল কাশেম শেখের ছেলে মোহাম্মদ বাবু শেখকে চুরি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোবিন্দপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, বাবু শেখ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে চুরির ঘটনায় জড়িত। তাদের দাবি, এলাকায় এক-দুই দিন পরপরই বিভিন্ন বাড়ি ও দোকানে চুরির ঘটনা ঘটে। কখনো দোকান, আবার কখনো বসতবাড়িতে চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা আরও অভিযোগ করেন, বাবু শেখের বিরুদ্ধে চুরির পাশাপাশি মাদক সেবনের সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তবে গ্রেপ্তারের বিষয়টি থানা পুলিশ তদন্তের স্বার্থে আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেননি।




