ধুনটে ৭৬ বস্তা সার জব্দ, লক্ষাধিক টাকা জরিমানা

ধুনটে ৭৬ বস্তা সার জব্দ, লক্ষাধিক টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:বগুড়ার ধুনটে ভোক্তা অধিকার সংরক্ষণ ও পণ্যসামগ্রী নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে ৬ জনকে লক্ষাধিক টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

তিনি জানান, কিছু ব্যক্তি অবৈধভাবে সার মজুদ করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মজুতকৃত ৭৬ বস্তা সার জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা, কাজল শেখকে ২০ হাজার টাকা এবং খোকনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রী নিয়ন্ত্রণ আইনে আনোয়ারকে ৩০ হাজার টাকা, শিউলি খাতুনকে ৪০ হাজার টাকা এবং মহসিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।