স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজারে মাসুম টেলিকম এন্ড ইসলামিক কর্ণারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে ওই প্রতিষ্ঠানটির নতুনভাবে সংস্করণ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম রবির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে এলাকার স্থানীয় নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে সাংবাদিক রবিউল ইসলাম রবি বলেন, “আল্লাহ তায়ালা ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসা শুধু অর্থ উপার্জনের মাধ্যম নয়; সততা, আমানতদারি ও ন্যায়নীতির সঙ্গে পরিচালনা করলে ব্যবসাও ইবাদতে পরিণত হতে পারে’।
তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো বিশ্বহরিগাছা বাজারের মানুষের প্রয়োজনীয় সেবা সহজলভ্য করা এবং একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। আমরা ক্রেতাদের সঙ্গে সুন্দর আচরণ, পণ্যের সঠিক মূল্য ও মানসম্মত সেবা নিশ্চিত করতে চাই।
এসময় তিনি বলেন, মাসুম টেলিকম এন্ড ইসলামিক কর্ণারে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে টাকা লেনদেন, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ও টেলিটকসহ সব অপারেটরের সিম, ফ্লেক্সিলোড, এমবি ও মিনিট লোডের সুবিধা রয়েছে। পাশাপাশি নগদ ও বিকাশ অ্যাকাউন্ট খুলে দেওয়া এবং বিদ্যুৎ বিল পরিশোধের সেবাও দেওয়া হচ্ছে।
এছাড়া এই প্রতিষ্ঠানে আতর, টুপি, তসবিহ, জায়নামাজ, কোরআন শরিফ, কাফনের কাপড়সহ বিভিন্ন ইসলামিক সামগ্রী, বই-খাতা-কলম এবং লাইট, সুইচ, ফ্যানসহ বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী পাওয়া যাবে।
উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা, ব্যবসায় বরকত ও সবার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি শাহাদাৎ হোসেন ও মাওলানা শরিফুল ইসলাম।




