নন্দীগ্রাম সদর ইউনিয়নে ২৬৩ জন সুবিধাভোগীর মাঝে চাল বিতরণ

নন্দীগ্রাম সদর ইউনিয়নে ২৬৩ জন সুবিধাভোগীর মাঝে চাল বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ২নং সদর ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২৬৩ জন সুবিধাভোগীদের মাঝে প্রতিজন ৩০ কেজি হারে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল।

এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার নন্দীগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রামপুলিশ এবং ভিডব্লিউবি কর্মসূচির অসংখ্য সুবিধাভোগী।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে চেয়ারম্যান রেজাউল করিম কামাল বলেন, সরকারের এই সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির মূল উদ্দেশ্য হলো অসহায় ও দরিদ্র নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। প্রকৃত সুবিধাভোগীরা যাতে নিয়ম অনুযায়ী তাদের প্রাপ্য চাল পান, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। কোনো ধরনের অনিয়ম বা হয়রানি ছাড়াই সুষ্ঠুভাবে এই কর্মসূচি বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করছি।