চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার

চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার

খলিলুর রহমান, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, অনুসন্ধানবার্তা:
মৌলভীবাজারের বড়লেখায় চোলাইমদসহ দুইজন যুবককে গ্রেপ্তার করা করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বড়লেখা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

চোলাইমদসহ গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মহদিকোনা গ্রামের মৃত দছির আলীর ছেলে বদরুল ইসলাম (৩৫) এবং একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৮)।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ লিটার দেশীয় তৈরি চোলাইমদ সহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের পুলিশি নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে।