স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটের পূজা মণ্ডপ এলঅকায় ছুরিকাঘাতে তুলসী রায় বাগদি (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে ধুনট সদর ইউনিয়নের কুঠিবাড়ি দুর্গাপূজা মণ্ডপসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত তুলসী রায় বাগদি ধুনট সদরের কুঠিবাড়ি এলাকার বাদল রায় বাগদির ছেলে।
স্থানীয়সূত্রে জানা গেছে, তুলসী রায় বাগদির সঙ্গে প্রতিবেশী বাবু রায় বাগদির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার দিবাগত রাতে কুঠিবাড়ি গ্রামের দুর্গাপূজা মণ্ডপ এলাকায় পুন্না চাঁন্দ রায় বাগদির ছেলে বাবু রায় ধারালো ছুরি দিয়ে তুলসী রায়কে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। তার উপর্যুপরি ছুরিকাঘাতে তুলসী রায় গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
তবে বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, সাংবাদ পেয়ে তাৎক্ষানিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




