নন্দীগ্রাম ভাটরা ইউনিয়নে বিনামূল্যে চাল বিতরণ

নন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে বিনামূল্যে চাল বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার নন্দীগ্রাম ভাটরা ইউনিয়নের ৪২৪ জন উপকারভোগীর মাঝে বিনামূল্যে ভিডব্লিওবি’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কুমিড়া পন্ডিতপুকুর ইউপি কার্যালয় চত্বরে উক্ত চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভাটরা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর হোসেন।

এসময় ট্যাগ অফিসারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তাছমিয়া আক্তার মিম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা, ইউপি সদস্য জয়নাল আবেদিন, জুয়েল হোসেন, মাহমুদ আলী, মোক্তাছুর রহমান তোতা, ফরিদুল ইসলাম, মকবুল হোসেন, শহিদুল ইসলাম, আব্দুল গফুর, মহিলা সদস্য পলি আক্তার, আঞ্জুয়ারা, শাহি সুলতানা রেমি ও গ্রাম-পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান বলেন, আমার ইউনিয়ন পরিষদে সকল সরকারী বরাদ্দ উপকারভোগীদের মাঝে সুষম বন্টন করা হবে। এখানে অন্যায় ও দূর্নীতির কোন প্রকার সুযোগ কাউকেই কোনভাবেই দেওয়া হবেনা। আমি সবসময় চাই এবং চেষ্টা করি উপকারভোগীরা যেনো তাদের ন্যায্য অধিকারটুকু বুঝে পায়।