ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে জমিদার শাহজাহান নামে এক আওয়ামীলীগ নেতা মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় ধুনট সদর পাড়া এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৮ বছর।
জমিদার শাহজাহান ধুনট পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর আওয়ামী লীগের নেতা ছিলেন।




