নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি, অনুসন্ধানবার্তা:
বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বগুড়া সদর থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি রফিকুল ইসলাম নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, জিআর মামলায় রফিকুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত। সাজা ঘোষণার পর থেকেই সে দীর্ঘদিন পলাতক ছিলো।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচাজ (ওসি) তারিকুল ইসলাম বলেন, থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়া কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।




