স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে পনের পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার আসামী ফরহাদ হোসেন (৪২) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেন ধুনট সদরপাড়া এলাকার হাজী আবদুর রহমানের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, বিশেষ অভিযান পরিচালনা করে পনের পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ফরহাদ হোসেনকে আবারো গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




