ধুনটের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষসহ ক্রীড়া সামগ্রী বিতরণ

ধুনটের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষসহ ক্রীড়া সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে বৃক্ষ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, সুস্থ বিনোদন এবং বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজ ও নান্দনিক করে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউএনও আরিফ উল্লাহ নিজামী জানান, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সবুজ, পরিচ্ছন্ন ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা সহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।