ধুনটে হেরোইনসহ গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ধুনটে হেরোইনসহ গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে এক পুড়িয়া হেরোইনসহ পুলিশের হাতে গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী বুলবুলি বেগমকে (৫৫) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ধুনট পৌর এলাকার চরপাড়া নামক স্থানে মাদক বিক্রির সময় তাকে গ্রেপ্তার করে ধুনট থানা পুলিশ।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালত সোপর্দ করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

তবে স্থানীয় সূত্রে জানাযায়, শুধু বুলবুলি বেগমই নয়, তার দুই মেয়েও মাদক ব্যবসায় জড়িত। তাদের বিরুদ্ধেও ধুনট থানা সহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়্। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বাক্ষ্য প্রমাণের ভিতিতে তাকে কারাদণ্ড প্রদান করেন। যদি তার বিরুদ্ধে একাধিক মামলা থাকে সেই বিষয়টিও তুলে ধরা হবে।