আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি, অনুসন্ধানবার্তা:
ঢাকাসহ সারাদেশে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয় থেকে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। মিছিলে নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেক জান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক এল আর, সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।




