ধুনটে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

ধুনটে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ কাজী (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত সোহাগ কাজী ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পশ্চিম গুয়াডহুরী গ্রামের লতিফ কাজীর ছেলে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গোসাইবাড়ী ইউনিয়নের পশ্চিম গুয়াডহুরী হবিরমোড় নামক স্থান থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ কাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় মামলা দায়েরের পর বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।