স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি বলেছেন, “দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের চরম সংকট। কিন্তু সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না। তাই জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি।”
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল মরিচতলা গ্রামে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ আব্দুল মালেক ওয়েল ফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে ডা. শফিকুর রহমান ওই গ্রামের শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন এবং জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম ও সেক্রেটারী মাওলানা আব্দুল করিমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




