নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার নন্দীগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরনে ‘নজরুল বর্ষ’ পালিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।
অনুষ্ঠান শেষে দুপুর ১টায় তিনি ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ৫ জনকে সেলাই মেশিন ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
দোলাসিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি ও বাচিক শিল্পী প্রতত সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, নন্দীগ্রাম থানার এসআই সাম মোহাম্মাদ, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারোয়ার জাহান,প্রাণীসম্পদ অফিসার আশরাফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রাণী দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, যুব উন্নয়ন অফিসার সুশান্ত কুমার ঘোষ,সমাজ সেবা অফিসার গোলাম মোস্তফা, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বাবু হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান প্রমূখ।




