বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অপরাধে ব্যবসায়ীর জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অপরাধে ব্যবসায়ীর জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা ও মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৩শে আগস্ট) দুপুরে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বাজারে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রয়ের অপরাধে বাংলাদেশ মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী ২জন মাছ ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা ও ৯টি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। দন্ডাদেশপ্রাপ্তরা হলেন সদর ইউনিয়নের শহরকুঁড়ি গ্রামের ফজের আলীর ছেলে সাকিব হোসেন এবং তেঘরী গ্রামের মৃত আহমদের ছেলে মোফাজ্জল হোসেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস সহ নন্দীগ্রাম থানা পুলিশ উপস্থিত ছিলেন।